চসিক’র মোবাইল কোর্ট অভিযান অব্যাহত

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৮ মে ২০১৮ খ্রি. সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট(যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে পাহাড়তলী থানার কর্ণেলহাট কাঁচাবাজারে মনিটরিং কালে প্রদর্শিত স্থানে মূল্যতালিকা না টাঙানো ও পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করার অপরাধে জসিম ষ্টোরকে ৫ হাজার টাকা, ইসমাইল ষ্টোরকে ৫ হাজার টাকা, পণ্য সামগ্রী মূল্যে অসঙ্গতি থাকার অপরাধে কাজল ষ্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স রাজু ষ্টোরকে ৫ হাজার টাকা।

এছাড়াও মার্কেটে ক্রেতা সাধারণের চলাচলে রাস্তায় অবৈধভাবে দখল করে দোকানের মালামাল স্তুপ করার অপরাধে প্রিবা পোল্ট্রিকে ৫ হাজার টাকা, আজমীর ষ্টোরকে ৫ হাজার টাকা, আমির ক্রোকারিজকে ৫ হাজার টাকা ও ইসমাইল ষ্টোরকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে কর্ণেলহাট ব্যবসায়ী সমিতির সভাপতি এম জাফর ও সাধারণ সম্পাদক এয়ার মাসুদ বাদশা, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.