ঢাকায় পৌঁছেছেন থাইল্যান্ডের রাজকুমারী

0

সিটি নিউজ ডেস্ক :: চার দিনের সফরে ঢাকায় এসেছে পৌঁছেছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর আমন্ত্রণে এই সফরে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।

সোমবার (২৮ মে) সফরসঙ্গীদের নিয়ে থাই রাজকুমারী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।

সফরকালে থাই রাজকুমারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন।

এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে বৈঠক করবেন।

তার নেতৃত্বে থাইল্যান্ড সরকারের ১১ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থানকালে দেশটির প্রয়াত রাজা ভূমিবলের রয়্যাল চাই পাতানা ফাউন্ডেশনের অধীনে ২০১১ সালে রাজকুমারী সিরিনধরনের শুরু করা উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করবেন।

এর আগে ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। তখন তিনি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্যবিষয়ক মার্কিন গবেষক দলের অংশ হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.