অগ্রণী ব্যাংক ক্রিকেট দলকে চমেক শাখার জার্সি প্রদান
সিটি নিউজ : চট্টগ্রাম ব্রাদার্স ক্রিকেট একাডেমি আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনেচ্ছু অগ্রণী ব্যাংক মেডিকেল শাখার অধিনায়ক এস. এম আজিজের হাতে জার্সি তুলে দিয়েছেন অগ্রণী ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক ও শাখা প্রধান লক্ষণ চন্দ্র দাশ।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা রবিউল হাসান, তাইফুর রহমান, হাসান মুরাদ, নুরুল আবছার প্রমুখ। এসময় সহকারী মহা ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাশ অগ্রণী দলের অধিনায়ক এস. এম আজিজ ভারতের উড়িশ্যায় অনুষ্ঠিত প্রদীপ মেমোরিয়ার আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে সফলতার সাথে অংশ গ্রহণ করে দেশের সুনাম ছড়িয়ে দেওয়ায় তার হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন।
জানা যায়, চট্টগ্রামে এম. এ আজিজ স্টেডিয়াম সহ তিনটি ভ্যেনুতে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন কর্তৃক প্রধান পৃষ্টপোষক চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন পৃষ্টপোষকতায় আয়োজিত চট্টগ্রাম ব্রাদার্স ক্রিকেট টুর্নামেন্টে অগ্রণী ব্যাংক চমেক শাখার ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করছে।
এ দলকে শাখার পক্ষ থেকে ৪ জুন সোমবার জার্সি প্রদান করা হয়। এসময় বলা হয় আজ থেকে এ দলের ক্যাম্প চট্টগ্রাম শাহ আমানত সেতু সংলগ্ন এন.জে কলেজ মাঠে শুরু হবে। এ ক্যাম্পে দলীয় অধিনায়ক এম. এ আজিজ ভারতের একটি টুর্নামেন্টে অংশ গ্রহণ শেষে যোগদান করবেন। তিনি এসময় দলের সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
