অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা

0

সিটি নিউজ ডেস্ক :: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে শাহবাগ থানায় একটি জিডি করেছেন অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত সচিব কবির আহমেদ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে ডাকযোগে পাওয়া একটি চিঠিতে এ হুমকি দেয়া হয় বলে জানান শাহবাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে রাত সাড়ে আটটার দিকে তাঁর ব্যক্তিগত সচিব থানায় সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে আইন অনুয়াযী পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে জানান শাহবাগ থানা পুলিশ।

হুমকির বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি একটি চিঠি হাতে পেয়েছি। সেই চিঠিতে লেখা আছে, আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হচ্ছে শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) আপনাকে কিনে ফেলেছে।

খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, এগুলোর জন্য আপনারা ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য। সাবধান হয়ে যান।

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল এর আগেও নানা সময় হত্যার হুমকি পেয়েছেন। ২০১০ সালের ২৫ নভেম্বরেও উড়োচিঠি দিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এমনিতেই রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়া এই আইনজীবীকে এরপর থেকে বাড়তি নিরাপত্তা দেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.