ক্রিকেটার্স ক্লাব চিটাগাং আয়োজিত ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প

0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম জেলার ক্রিকেট খেলোয়াড়দের সংগঠন ক্রিকেটার্স ক্লাব চিটাগাং আয়োজিত চট্টগ্রাম জেলার ১৫৫ জন তরুণ ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী  তৃণমুল ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প-২০১৮   গত ২০ জুলাই’১৮ শুক্রবার  সকাল ১০ টায় সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধন হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি আলহাজ্ব  আ জ ম নাছির উদ্দিন,  চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম’র ভ্যাণু ম্যানেজার ফজলে  বারী রুবেল, বিসিবি মাঠ কিউরেটর জাহিদ রেজা বাবু, সাবেক জাতীয় ক্রিকেটার আফতাব আহমেদ, নাজিম উদ্দিন, ক্রিকেট কোচ মুমিনুল হক, রাহাত হাসান, শাওন চৌধুরী, মিরাজুল হক, ইফতেখার সাজ্জাদ রনি, আদিল কবির, ফিজিও মোহাম্মদ  হানিফ, রাজকুমার, রনি, বাপ্পী প্রমুখ।

                উক্ত উদ্বোধনী অনুষ্ঠান চসিক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন  বলেন, চট্টগ্রামের ক্রিকেট উন্নয়নে আরো বেশি বেশি কাজ করে যেতে চান। চট্টগ্রামের ক্রিকেট খেলোয়াড়দের ফিটনেসের উন্নতির জন্য এম এ আজিজ স্টেডিয়ামের সুইমিংপুল ও জিম ব্যবহারে করে চট্টগ্রামের ক্রিকেট খেলোয়াড়দের মান উন্নয়ন করতে চান। সেই সাথে চট্টগ্রাম এর সকল ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে দ্রুত সময়ের মধ্যে ক্রিকেট মেয়র কাপ টুর্নামেন্ট আয়োজন করার আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.