চন্দনাইশের বেতন পাননি ৬ শতাধিক শিক্ষক

0

চন্দনাইশ প্রতিনিধিঃ উপজেলার ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষক গত ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা না পাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকদের দাবি সময়মত বেতনভাতার চাহিদা প্রেরণ করতে না পারায় শিক্ষকেরা যথাসময়ে বেতন-ভাতা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলার ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষক গত ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি পার্শ্ববর্তী সব উপজেলার শিক্ষকেরা প্রতিমাসের ন্যায় গত ফেব্রুয়ারি মাসের বেতন প্রথম সপ্তাহে পেলেও চন্দনাইশের শিক্ষকদের বেতন-ভাতা আগামী সপ্তাহেও পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় শিক্ষকদের মাঝে।

শিক্ষকেরা মাসিক বেতন-ভাতার উপর নির্ভর করে দৈনন্দিন ব্যয় হিসাব-নিকাশ করে থাকেন। গত ফেব্রুয়ারি মাসের বেতন প্রথম সপ্তাহে না পেয়ে অনেক শিক্ষক সংসার জীবনের হিসাব মিটাতে বিপাকে পড়েছেন।

এব্যাপারে ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন বলেছেন, বর্তমানে অনলাইনে বেতন-ভাতার চাহিদা প্রেরণ করতে হয়। সঠিক সময়ে চাহিদাপত্র প্রেরণ করা হলেও বরাদ্দ না আসায় শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পান নাই।

এ অবস্থা দেশের অনেক উপজেলায় হয়েছে বলে তিনি দাবি করেন। আগামী ১০ তারিখের মধ্যে এ সকল শিক্ষকদের বরাদ্দ আসলে শিক্ষকেরা বেতন-ভাতা পেয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.