চট্টগ্রামে সাহেদের চার দিনের রিমান্ড 

0

সিটি নিউজঃ ঢাকা রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান প্রতারক সাহেদকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রামে সাইফুদ্দিন নামের এক ব্যবসায়ীর করা অর্থ আত্মসাতের মামলায় এ রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত।

আজ রবিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে ব্যবসায়ীর করা এই মামলায় শাহেদকে গ্রেফতার দেখায় মহানগর হাকিম সরোয়ার জাহান।

নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এম এন নাসিরুদ্দিন সাংবাদিকদের জানান, ডবলমুরিং থানায় এক ব্যবসায়ীর করা অর্থ আত্মসাতের মামলায় সাহেদকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে। এরপর পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে বিচারক তা আমলে নেন। এছাড়াও এই মামলায় সাহেদকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল দুপুরে তাকে ঢাকার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।

গত ১৩ জুলাই প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এনে নগরীর ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন ব্যবসায়ী সাইফুদ্দিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.