সৌদি আরব ও ওমানে বিমানের সব ফ্লাইট বাতিল

0

সিটি নিউজ ডেস্কঃ সৌদি আরব ও ওমানগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে।  কোভিড-১৯ মহামারির কারণে সৌদি আরব ও ওমান সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিমান।

আজ সোমবার (২১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সৌদি আরব গতকাল রবিবার সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়। এ ছাড়া সড়ক ও সমুদ্রপথে দেশটিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরব এমন পদক্ষেপ নেয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।

এদিকে ওমান নিষেধাজ্ঞা দেয়ায় দেশটির সঙ্গে আগামী এক সপ্তাহ বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।  আজ সোমবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.