রাজধানীর বনানীতে ছয়তলা ভবনে আগুন

0

সিটি নিউজ : রাজধানীর বনানীতে ছয়তলা ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বনানীর চেয়ারম্যান বাড়ি একলার ওই ভবনে সকাল ৯টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিনতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে একে একে ১০ থেকে এখন ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বনানী থানার (ওসি) নুরে আজম মিয়া ঘটনাস্থল থেকে জানান, ওই ভবনের তৃতীয় তলায় অ্যামিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির করখানা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.