চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও দেড় লাখ টিকা পৌঁছেছে

0

সিটি নিউজ : চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা পৌঁছেছে।  শনিবার (২১ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে টিকা বহনকারী বিশেষ গাড়িটি পৌঁছায়। এরপর টিকাগুলো চট্টগ্রামের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আরও এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা এসেছে।  এর মধ্যে সিনোফার্মের এক লাখ ২৩ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ৩০ হাজার ৬০০ ডোজ টিকা রয়েছে।

এর আগে, ১৪ আগস্ট চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা এসেছিল। এছাড়াও চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এর মধ্যে ৩১ জানুয়ারি প্রথম দফায় এসেছিল ৪ লাখ ৫৬ হাজার ডোজ। ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল ৩ লাখ ৬ হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে ১ লাখ ৮ হাজার ডোজ।

এছাড়া গত ১১ জুলাই ও ৬ আগস্ট দুই দফায় মডার্নার ১ লাখ ৪৩ হাজার ৪০০ ডোজ টিকা আসে। তিন ধাপে সিনোফার্মের আসে ৩ লাখ ৩২ হাজার ৮০০ ডোজ টিকা।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.