বাংলাদেশে মেটলাইফের সঙ্গে যুক্ত হলো সুইস কন্ট্যাক্ট

0

ঢাকা অফিস : ঢাকার  গুলশানের রেডিয়াস সেন্টারে যৌথভাবে ‘বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করলো মেটলাইফ ফাউন্ডেশন ও সুইস কন্ট্যাক্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেটলাইফের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ডেজিগনেটেড মার্কেটস অ্যান্ড হেলথ, এশিয়া, ডা. নির্মলা মেনন এবং রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অব বাংলাদেশ, নেপাল অ্যান্ড মায়ানমার মো. নূরুল ইসলাম।

সুইস কন্ট্যাক্টের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব পোর্টফোলিও অ্যান্ড কোয়ালিটি অনির্বাণ ভৌমিক।

আলোচনা সভায় বাংলাদেশে মেটলাইফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ এবং বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির সফলতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

বিস্তারিত জানতে: www.metlife.org এই ঠিকানায় ভিজিট করুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.