ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

0

ঢাকা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড অব ডিরেক্টরসের এক সভা শনিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে সভাপতিত্ব করেন। সভায় দেশি-বিদেশি ডিরেক্টরসহ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং  বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.