দুবাই ব্যুরো : যুগান্তকারী উন্নয়ন, ইতিহাস বিকৃতি রোধ, স্বাধীনতার চেতনা পূনঃপ্রতিষ্ঠা, মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের শাস্তির আওতায় আনা ও বাংলাদেশকে পৃথিবীর বুকে মর্যাদার আসনে সমাসীন করার লক্ষে জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও বিএনপি জামাত জোটের ষড়যন্ত্র রুখে দিতে তৃণমূল পর্যায়ে সর্বস্তরের নেতা কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আবুধাবী প্রবাসী আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মো মোতালেবের সভাপতিত্বে ও যুগ্ম সচিব বেলায়েত হোসেনের সঞ্চালনায়য় গত ১৬ সেপ্টেম্বর আবুধাবী মোছাপ্পা শিল্প এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় আবুধাবী বংগবন্ধু পরিষদ, আবুধাবী আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র, প্রজন্ম বঙ্গবন্ধু, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নূরুল আলম, নূর মোহাম্মদ মনির আহমদ, মো মহিউদ্দিন, আজিমউদ্দিন শিকদার, এস এম ইদ্রিস, শৈবাল বড়ুয়া, শাহআলম ভুইয়া, সেলিম জাহাঙ্গীর, তালেব আলী, হামিদ আলী, খোরশেদ আলম, সাগর দে, নজরুল ইসলাম হীরু, মো ইউনুস, এমএ জহির, এস এম রানা, খোকন শাহ, মো ফারুক, নূর হোসেন, মনজুর তালুকদার, মো মামুন প্রমুখ।
আলোচনা সভার দ্বিতীয় পর্বে আবুধাবীর বাংলাদেশী ব্যান্ড দল সংগীত পরিবেশন করেন। শেষ পর্বে নৈশভোজের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
