অর্থ ও বার্ণিজ্য : ২০১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
সোমবার আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট’ প্রকাশ করে সংস্থার এ পূর্বাভাসের তথ্য জানান ড. জাহিদ হোসেন।
বিশ্বব্যাংক বলছে, দেশের অর্থনীতিতে এখনো কিছু উদ্বেগ রয়েছে। স্থিতিশীলতা থাকলেও উদ্বেগ কাটেনি। বিনিয়োগ না হয়ে সঞ্চয়ের অর্থ পাচার হচ্ছে। বিশ্বব্যাংকের মতে, তিনটি চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। আর তা হলো, বেসরকারি বা ব্যক্তি বিনিয়োগ কম, রেমিট্যান্স প্রবাহ বর্তমানে নিম্নমুখী এবং আন্তর্জাতিক অর্থপ্রবাহ কমেছে।
দারিদ্র্য হার কমিয়ে আনতে হলে দ্রুত প্রবৃদ্ধি অর্জনের জন্য কিছু পদক্ষেপ নিতে হবে বলে জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।
বাংলাদেশে হতদরিদ্রের হার কমে হবে ১২.৯ শতাংশ। যা ২০১১ সালে ছিল ১৭.৫ শতাংশ। ২০১৫ সালে এ হার ছিল ১৩.৮ শতাংশ। ২০১৪ সালে ছিল ১৪.৭ শতাংশ। আজ আপডেট শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো শেষে বলা হয়, চলতি অর্থবছর শেষে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ।
