জিআই পণ্য হিসেবে নিবন্ধন পাচ্ছে জামদানি

0

অর্থ ও বাণিজ্য : বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পাচ্ছে জামদানি। চলতি অক্টোবরের মধ্যেই এটি নিবন্ধিত হবে। বিসিকের আবেদনের প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতর (ডিপিডিটি) জামদানিকে এ নিবন্ধন দেবে। বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডব্লিউআইপিও) ৫৬ তম বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য তুলে ধরেন। গত ৪ অক্টোবর জেনেভায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিনিয়র শিল্প সচিব বলেন, ‘জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার মেধাসম্পদের সুরক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্যের নিবন্ধন দিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে জিআই আইন ও বিধিমালা প্রণয়ন করেছে।’ নাগরিকদের সৃজনশীল উদ্ভাবনের মালিকানা সুরক্ষায় বিদ্যমান মেধাসম্পদ আইন ও বিধিমালার সংশোধন করা হচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ, সম্মেলনে সিনিয়র শিল্পসচিব দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি এলডিসি গ্রুপের পক্ষে বক্তব্য তুলে ধরেন। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তরের রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেন প্রতিনিধিদলে সদস্য হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। -বাসস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.