দুবাই ব্যুরো : দুবাই বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন দেশকে নেতৃত্বশূন্যতা সৃষ্টির জন্য, স্বাধীনতার পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে স্বাধীনতার পরাজিত শত্রু, ও আন্তর্জাতিক শত্রুরা এই হত্যাকান্ড ঘটিয়েছিল।
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ত্যাগ,রক্তদান,আমাদের আগামীর পথকে শানিত করেছে,আমাদের চেতনাত্মক শিক্ষাকে আলোকিত করেছে,আমাদের করনীয় নির্ধারনে সহায়তা করেছে। বুলেট শান্তি,উন্নয়ন, সম্প্রীতি বিনষ্ট করে,আমরা বুলেটের রাজনীতি বন্ধ করতে চাই।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে বিজ্ঞানভিত্তিক আর্দশিক রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। শেখ হাসিনার রাজনীতি আজ সময়ের পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। বিশ্ব আজ শেখ হাসিনার রাজনীতিকে রোল মডেল হিসেবে অনুসরণ করছে।
জেল হত্যা দিবস উপলক্ষে দুবাই বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি নূরন্নবী রওশন। বক্তব্য রাখেন অধ্যাপক এম এ সবুর,সেলিমউদ্দিন চৌধুরী,মো এনামুল হক চৌধুরী,জসিমউদ্দিন পলাশ,শৈবাল বড়ুয়া,এস এ মনির,শাহজাহান চৌধুরী,মাসুদ ফারহান,গোলাম কাদের,আলমউদ্দিন চৌধুরী,মো সেলিম উদ্দিন,হামিদ আলী,প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠের সাধারণ সম্পাদক আবুল কাশেম। পবিত্র কোরাআন তেলোয়াত করেন পরিষদের ধর্মীয় সম্পাদক হাফেজ মাহাবুব আলম।
