সিটিনিউজবিডি : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, আগামী তিন বছরের জন্য তাকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
