সিটিনিউজ ডেস্ক : ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পর সোমবার যে গণসংবর্ধনা দেয়ার কথা ছিল আওয়ামী লীগের, সেটি বাতিল করা হয়েছে।
রবিবার(৯ এপ্রিল) সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন। এ উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে যে গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।
