সিটিনিউজবিডিঃ কাল ২ আগস্ট (রোববার) বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮০তম ড্র হবে। ৩১ জুলাই ও ১ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকায় পরবর্তী কার্যদিবস অর্থাৎ ২ আগস্ট এই ‘ড্র’ অনুষ্ঠিত হবে। সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্র তে ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকার একটি; ৩,২৫,০০০/- (তিন লাখ পঁচিশ হাজার) টাকার একটি; ১,০০,০০০/-(এক লাখ) টাকার ২টি; ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ২টি এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে। ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’র ফলাফল প্রকাশিত হবে।
