সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
সিটিনিউজ ডেস্ক :: পবিত্র ঈদ-উল-আযহার নামাজ শেষে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রী দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সর্বশেষ প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে সেখানে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ ও বোন শেখ রেহানা।
এছাড়া আওয়ামী লীগের নেতাগণ এবং প্রধানমন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
