বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি এড়াতে তালের বীজ রোপণের কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর বলেছেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতে বিভিন্ন এলাকায় প্রাণহানি ঘটছে। বজ্রপাতে প্রাণহানি তথা মৃত্যুর ঝুঁকি ও ক্ষয়-ক্ষতি হ্রাসে প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে তালের বীজ রোপন করা হচ্ছে। তাল গাছ ও বড় বড় বৃক্ষগুলো বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা করে। সম্প্রতি দেশে বিভিন্ন এলাকায় তাল গুলো কেটে ফেলায় বজ্রপাতে প্রাণহানি ঘটছে। হচ্ছে ক্ষয়-ক্ষতি। বিষয়টি অনুধাবন করে প্রাধনমন্ত্রী সারা দেশে এ কর্মসূচি গ্রহন করেছেন।
বুধবার ২৫ অক্টোবর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে কৃষি সম্প্রসারণের ব্যবস্থাপনায় চন্দনাইশে তালের বীজ রোপন করা হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী আনুষ্টানিক ভাবে তালের বীজ রোপনের কর্মসূচি উপজেলা সদরে উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, নির্বাহী অফিসার মো: লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, কৃষি অফিসার লোকমান হোসেন, সহকারি শিক্ষা অফিসার হাছান আল মামুন,চেয়ারম্যান যাথাক্রমে আমিন আহমেদ চৌধুরী রোকন, আলমগীরুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া প্রমুখ।
