স্বর্ণের দাম কমেছে

0

ঢাকা: আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও স্বর্ণেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানো হচ্ছে। মঙ্গলবার থেকে সারা দেশে এই দর কার্যকর হবে।

সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট বিক্রি হবে ৪০ হাজার ৪৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৪ হাজার ৭৮৬ টাকা। সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৯ হাজার ২২২ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৪০৭ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ২৫ হাজার ৯৫২ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণের দর পুনর্র্নিধারণ করায় ২২ ও ২১ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম কমবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। অলংকার তৈরিতে স্বর্ণের দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.