দেশের উন্নয়নে সেনাবাহিনীর অবদান রয়েছে: প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান রয়েছে। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও কাজ করছে। যখনই কোনো স্থানে দুর্যোগ নেমে আসে সেখানেই ছুটে যায়ে সেনাবাহিনী। 

সোমবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যখনই সরকার গঠন করেছি, চেয়েছি সশস্ত্র বাহিনীকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে। সেনাবাহিনীকে যুগোপযোগী করে বিশ্বমানের আধুনিক করে গড়ে তুলতে আমাদের সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের সেনাবাহিনী বিদেশে কাজ করেও সুনাম কড়িয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করছে। দুর্যোগ-দুর্বিপাকেও অগ্রভাগে থাকছে সশস্ত্র বাহিনী। কোনো কঠিন কাজে দরকার পড়লেই এগিয়ে আসে আমাদের সেনাবাহিনী।

সরকারের উন্নয়নমুখি কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, দেশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে আমরা কেবল শহরভিত্তিক নয়, গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়েও কাজ করছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.