রংপুর সিটির প্রার্থীদের হলফনামা গ্রহণযোগ্য নয়: সুজন

0

সিটিনিউজ ডেস্ক:: আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে হলফনামায় মেয়র প্রার্থীরা বার্ষিক আয়-ব্যয়ের যে হিসাব দেখিয়েছেন, তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
রংপুর সিটি করপোরেশ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যক্তিগত তথ্য উপস্থাপনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন।
এতে হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করে সুজনের তৈরি করা প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাশা।
তিনি বলেন, মেয়র প্রার্থীদের মধ্যে ৫ জন ২০১২ সালের নির্বাচনেও অংশ নিয়েছেন, তারা ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের যে হিসাব দাখিল করেছেন, তা মোটেও নির্ভরযোগ্য নয়।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সর্বমোট ২৮৪ জনের মধ্যে প্রায় ৬০ শতাংশই ব্যবসায়ী। তাই অন্যান্য নির্বাচনের মত রংপুর সিটির নির্বাচনেও ব্যবসায়ীদের প্রাধান্যই দেখা যাচ্ছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.