বান্ডেল প্রিমিয়ারলীগ শর্টপিচ ক্রিকেট ফাইনাল খেলা সম্পন্ন

0

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম:  বস গ্রুপ কর্তৃক আয়োজিত বান্ডেল প্রিমিয়ারলীগ শর্টপিচ ক্রিকেট টূর্ণামেন্ট ফাইনাল খেলায় সুপার চ্যালেঞ্জার দলকে পরাজিত করে বান্ডেল ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে সবগুলো ইউকেট হারিয়ে সুপার চ্যালেঞ্জার ৪২ রান সংগ্রহ করে।

জবাবে বান্ডেল ইংল্যান্ড দল ৫ ওভার খেলে ৪ উইকেট এর বিনিময়ে জয়ের প্রয়োজনীয় ৪৩ রান তুলে নেয়। বান্ডেল ইংল্যান্ড দল ৪ উইকেটে জয়লাভ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

বান্ডেল রোড সেবক কলোনীর হরিজন সম্প্রদায়ের প্রধান সর্দ্দার মাইয়াদিন সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য এস.এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, যুবনেতা আশরাফুল গণি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, দেলোয়ার হোসেন সুমন, এ আর কামরুল ইসলাম, যুবনেতা এয়াছিন ভূইয়া, সর্দ্দার পুচন্ডি দাশ, সালাউদ্দিন এবং কৃষ্ণ দাশের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নয়ন দাশ, অরুন দাশ, অর্জন দাশ, সাবোশ দাশ, সঞ্চয় দাশ, নাদিম দাশ, সবুজ দাশ, বিজয় দাশ, রিকি দাশ, জয় দাশ, সাজিব দাশ। আপ্যায়ার ছিলেন আশিক দাশ, রাজু দাশ। টূর্ণামেন্টের সেরা খেলোয়ার উত্তম, সেরা বোলার ওম দাশ, সেরা ফিল্ডার কৃষ্ণ দাশ নির্বাচিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.