ভাটিয়ারীতে ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

0

কামরুল ইসলাম দুলু,সিটি নিউজ :: সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়া এলাকায় ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ ছোট জাল (বিন্ধি জাল) জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার ৩০ জানুয়ারী বিকাল ৪ টার সময় উপজেলার ভাটিয়ারী সীমানার সন্দ্বীপ চ্যানেলের সমুদ্র থেকে এ নিষিদ্ধ জাল জব্দ করে তা আগুন লাগিয়ে পুড়ে ফেলা হয়।

অভিযানের নের্তৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা। অভিযানে ৬৫টি ছোট মাছের জাল জব্দ করা হয়। যার মূল্য ১৫ লক্ষ টাকা।

সেলিম রেজা বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সালে এর ৩(৩) ধারা আইন অনুযায়ী সাগরে ছোট মাছ ধরার (নেট জাল) স্থায়ী ও অস্থায়ী বসানো আইননত দন্ডনীয় অপরাধ এবং সর্বনিন্ম ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩-৫ বৎসরের কারাদন্ড ভোগ করতে হবে।

এসব জাল দিয়ে চিংড়ি পোনাসহ ছোট ছোট বিভিন্ন প্রকার মাছ ধরা হয়। যা মৎস্য প্রজননের ক্ষেত্রে বড় ধরণের ক্ষতি হচ্ছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষ্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.