নৌকা এমন ডোবা ডুবছে যে, তোলার জন্য আগাম ভোট প্রার্থনাঃ খালেদা

0

সিটি নিউজ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, তারা বলছে নির্বাচন হবে ডিসেম্বরে। প্রচার করে বেড়াচ্ছে। নৌকা এমন ডোবা ডুবছে যে তোলার জন্য এত আগে ভোট পা্র্থনা করতে হচ্ছে, হাত তুলে ওয়াদা করাতে হচ্ছে।

তিনি বলেন,  দেশের ক্রান্তিকাল চলছে।  আমরা এখানে সভা করতে চাইনি। কিন্তু কেন সভা করতে দেয়া হলো না। বিএনপি সবচেয়ে বড়দল। তারপরও বলবেন দেশে গণতন্ত্র আছে।

খালেদা জিয়া বলেন, ডিজিটাল আইনের নামে নতুন কালাকানুন করা হচ্ছে। সাংবাদিকরা সত্য কথা বলে সেই কথাগুলো যখন মানুষ শুনে তখন জনগণের অধিকার হরণ করতে নতুন আইন করা হচ্ছে।

জিয়া অরফানেস ট্রাস্ট মামলার রায়ের বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অপরাধই নেই, তাহলে বিচারটা করবে কিসের? তাঁরা গায়ের জোরে ক্ষমতায় আসতে চায়, গায়ের জোরে বিচার করতে চায়।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, বিচারকরা এখন স্বাধীনভাবে রায় দিতে পারছেন না। ক্ষমতাসীন দল সংবিধানকে নিজেদের মতো করে সংশোধন করে নিয়েছে। সংবিধানে গণতন্ত্রের কিছু রাখা হয়নি। এখন ভোটের অধিকারও কেড়ে নিয়েছে।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে দলের চেয়ারপারসন এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আজকে যারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসার দাবি করছে, অস্ত্রের মাধ্যমেই তারা ক্ষমতায় এসেছে। তত্ত্বাবধায়কের দাবি আওয়ামী লীগের ছিল। এ দাবির জন্য তারা ১৭৩ দিন হরতাল করেছে, জ্বালাও-পোড়াও করেছে। এখন তারা সব মুছে দিয়ে নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন করছে জনগণকে ভয় পায় বলে।

গুম-খুন-নিত্য ঘটনা। নৌকায় পচন ধরেছে বলে এত আগে নৌকা মার্কায় ভোট দিতে তিনি (প্রধানমন্ত্রী) ওয়াদা নিচ্ছেন জনগণের কাছ থেকে।

দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন নেই উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ডিজিটাল আইনের নামে নতুন কালাকানুন করা হচ্ছে মানুষের কণ্ঠরোধের জন্য।

এর আগে খালেদা জিয়া আজ বেলা ১১টা ৫ মিনিটে লা মেরিডিয়েন হোটেলে এসে পৌঁছালে দলীয় নেতারা তাঁকে স্বাগত জানান। তারপর তাঁকে সভাকক্ষে নিয়ে যাওয়া হয়। সভায় প্রজেক্টরের মাধ্যমে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে বক্তব্য দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.