নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, চট্টগ্রামের কৃতি সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী আগামীকাল চট্টগ্রাম আসছেন।
একটি বেসরকারি বিমানযোগে শনিবার সকাল ৯:১৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবেন। পরে তিঁনি রাউজান কলেজ মাঠে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিঁনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রেল মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি।
বিশেষ অতিথি থাকবেন উত্তর জেলা যুবলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, কেন্দ্রীয় যুবলীগের সম্পাদকমন্ডলীর সদস্য আলহাজ্ব জাফর আহম্মদ, মোঃ সেলিম উদ্দিন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উত্তর জেলা যুবলীগের সাধারন সম্পাদক এস এম রাশেদুল আলম।
এ ছাড়াও যুবলীগ চেয়ারম্যান মহানগর, উত্তর ও দক্ষিন জেলা যুবলীগের নেতৃবৃন্দ, সংবাদ কর্মী এবং বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
রাত ৮: ২০ মিনিটে তিঁনি রাজধানীর উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন। উল্লেখযোগ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁর সফর সঙ্গী হিসেবে থাকবেন।
