সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজ :: সীতাকুণ্ডে শিব দর্শনে উঠার সময় হৃদরোগে আক্রান্ত এক তীর্থ যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টায় চন্দ্রনাথ ধামে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মজুমদার (৬৫) হাটহাজারী উপজেলার প্রয়াত নলানীর পুত্র।
জানা যায়, শত বছরের পুরোনো সিঁড়ি বেয়ে শিব দর্শনে উঠার সময় এঘটনা ঘটে। এ সময় যাত্রী নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেয়ার পূর্বে তাঁর মৃত্যু হয়। এ খবর পেয়ে ঘটনাস্থল হতে মৃতদেহটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিস দল।
অন্যদিকে, পূজা শুরুর পর থেকে ভাঙা সিড়িতে উপরে উঠতে গিয়ে প্রায় ২০ যাত্রী আহত হয়। এসব আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয় হাসপাতালের কর্তব্যরত টিম।
ছাড়া কয়েকজন গুরুত্ব হয়ে পড়লে উন্নত চিকিৎসায় আরো ৪ জনকে হাসপাতালে প্রেরন করা হয়। সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রী ভর্তি ৪ জন হতে ২ যাত্রীকে ভর্তি দেয় কর্তব্যরত ডাক্তার।
হাসপাতালে ভর্তি থাকা রোগীরা হলেন, নেত্রকোনা জেলার রবি সরকারের ছেলে রঞ্জিত (৫৫) ও মিরশ্বরায় উপজেলার মানিক চন্দ্র জল দাসের পুত্র ঘির মোহন দাস (৬৫)। এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্তব্যরত
কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন,‘ আকা-বাকা ভাঙা ও খাড়া সিড়ি বেয়ে উঠাতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। এ সময় দুর্ঘটনার খবর পেয়ে যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে হৃদক্রিয়া বন্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
