সীতাকুণ্ডে দেড় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডে ১৪৫০ পিস ইয়াবাসহ শাহাজাহান খান (২৬) নামের এক যুবককে আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।
শনিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাসীকালে ঢাকামূখী সিল্ক লাইন (ঢাকামেট্রো- ব- ১২-০৪৪৬) বাসের এক যুবককে আটক করে। তার শরীরে তল্লাসী করে ১৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের সূত্রে এসআই লিটন দাস ও এসআই আদম আলীর নের্তৃত্বে পুলিশ দুপুরে সিল্ক লাইন বাসে তল্লাসী করে এক যুবকের শরীর তল্লাসী করে উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪ লক্ষ ৩৫ হাজার টাকা।
আটক শাহাজাহান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার টুপকায়ার চর গ্রামের মৃত শাহাদাত হোসেনের পুত্র। বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.