বাংলাদেশ সামাজিক সূচকে ভালো অবস্থানে রয়েছে: অর্থমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক:: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিনিয়োগকারীদের আকর্ষণ করা বাংলাদেশের জন্য কঠিন হবে না। বাংলাদেশের যথেষ্ট সম্পদ রয়েছে।

রাজধানীর এক হোটেলেটি শুক্রবার ‘বাংলাদেশ গ্রাজুয়েশন ফ্রম এলডিসি স্ট্যাটাস: অপরচুনিটি অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় চারটি বিষয়ে গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের অধিক কর্মসংস্থান বাড়াতে হবে, আকৃষ্ট করতে হবে বিনিয়োগকারীদের।’

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আরও নিতে হবে এবং বাংলাদেশ সামাজিক সূচকে ভালো অবস্থানে রয়েছে। এটি অব্যাহত থাকলে সামাজিক সূচক খাত থেকে ভালো কিছু পাওয়া যাবে।

মন্ত্রী আরও বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠায় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করেছে জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী সংস্থা। শক্ত ভিতের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের এই অর্জন সম্ভব হয়েছে। সরকারের পক্ষে উন্নয়ন সহযোগীদের কাছে অতীতের মতোই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। খবর বাসস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.