মেধাবী শিক্ষার্থীরা জাতির সম্পদ- নজরুল ইসলাম

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধৃুরী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে শিক্ষার্থী। মেধাবী শিক্ষার্থীরা জাতির সম্পদ। জাতিকে শিক্ষিত করার জন্য সে সময় এলাকার সনামধন্য ব্যক্তিত্ব স্বর্গীয় ভগীরত সিংহ হাজারী ও আহমদুর রহমান এ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এলাকয় যে আলোকবর্তিকা জ্বালিয়েছেন তা আজো জ্বলছে। যতদিন এ পৃথিবী থাকবে, ততদিন এ বিদ্যালয় আলোকিত মানুষ সৃষ্টি করবে। সে আলোকিত মানুষগুলো স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত হয়ে এলাকার তথা সমাজের কাজে এগিয়ে আসবেন। মহান স্বাধীন দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব ৩১ মার্চ শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

উৎসব উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টিভির চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, সাবেক উপ-সচিব গোলামুর রহমান দুলু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য্য, বেসিক ব্যাংকের মোহাম্মদ আলী।

উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ টিপু ও রাহাতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বশির উদ্দীন মুরাদ, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, মো. লোকমান হাকিম, মশিউর রহমান, মো. নাসির উদ্দীন, গোলাম হোসেন, তছলিম রেজভী, ওসমান হকার প্রমুখ।

পুনর্মিলনী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, গুনীজন সম্মাননা, চিত্রাংকন প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.