সিটি নিউজ ডেস্ক :: মালশিয়ান জেট বিমান ‘মালিন্ডো’ নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে মালয়েশিয়ায় যাওয়ার রানওয়ে থেকে ছিটকিয়ে হঠাৎ কাদায় আটকে পরে। তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার রাতে মালিন্ডো এয়ারলাইন বোয়িং ৭৩৭ বিমানটি ১৩৯ জন যাত্রী নিয়ে নেপাল থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন , ফ্লাইট-ওডি১৮১ এ ১৩২ যাত্রী ও ক্রুসহ নিরাপদ অবস্থানে আছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য সহায়তা প্রদান করা হয়েছে এবং দ্রুত ভিত্তিতে তাদের খাবার এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যাত্রা করার জন্য পরবর্তী ফ্লাইটেরও ব্যবস্থা করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর শুক্রবার নেপালের ত্রিভুবন বিমানবন্দর বিমান চলাচলের জন্য বন্ধ রয়েছে। তবে নেপালের একমাত্র আন্তর্জাতিক এয়ার গেটওয়ে ত্রিভুবন বিমানবন্দরে কতদিন বন্ধ থাকবে তা এখনো জানা যায়নি।
বিমানবন্দর মুখপাত্র প্রমথ নাথ ঠাকুর বলেন, পাইলট প্রথমে একটা সমস্যা খুঁজে পায় তারপর হঠাৎ মালয়েশিয়ান বিমানটি ত্রিভুবন বিমান বন্দরে ১০০ ফিট কাদায় আটকিয়ে যায়।
গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে চার ক্রুসহ ২৭ জন ছিলেন বাংলাদেশি।
পাহাড়ে ঘেরা নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর একটি বিবেচনা করা হয়।
