সীতাকুণ্ডে চলছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা

0

সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজ :: সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের আয়োজনে প্রতি বছরের মতো তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে।

(১৯ – ২১) এপ্রিল সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার ১ম দিন উদ্ভোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।

মেলার দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।

সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি সুরাইয়া বাকের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ।

বক্তব্য রাখেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, আজকের সূর্যোদয় এর সহকারী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট জোবায়ের সিদ্দিকী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী, পৌর কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো,সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি সভাপতি লায়ন কাজি আলী আকবর জাসেদ।

তিন দিনব্যাপী উক্ত বৈশাখী মেলায় সীতাকুণ্ডের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে নাচ,গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান, গুনীজন সংবর্ধনা, আলোচন সভা অনুষ্টিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.