সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে কভার্টভ্যানের ধাক্কায় মহিউদ্দিন (৪৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার (৪ মে) দুপুর আড়াইটা দিকে উপজেলার বাড়বকুণ্ডের শুকলাল হাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন বড়দারোগারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি। সে উক্ত এলাকার মৃত হাজ্বি নাদেরুজ্জামান এর পুত্র। জানা যায়, দুপুরে সে উপজেলার সোনাইছড়ির শীতলপুর এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে চট্টগ্রামমূখী একটি কভার্টভ্যান তাকে চাপা দেয়। মূমূর্ষ অবস্থায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুণিশ দূর্ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে। পুলিশ কভার্টভ্যানটি আটক করেছে।
এ বিভাগের আরও খবর
