ঘরে বসে এমপি দিদার মহিলা আ.লীগকে ভাঙ্গার ষড়যন্ত্র করছেন
সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজ :: স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম নিজের বাস ভবনে বসে সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগকে ভাঙ্গার ষড়যন্ত্র করছেন। তিনি দলের মধ্যে কোন্দল সৃষ্টির পায়ঁতারা করছেন।
আজ বৃহস্পতিবার (৩১ মে) বিকাল ৪ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে এক সংবাদ সন্মেলনে এমনটিই অভিযোগ করছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সীতাকুণ্ড শাখার সভাপতি সুরাইয়া বাকের।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গতকাল বুধবার সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটরিয়ামে মহিলা আওয়ামী লীগের ব্যানারে ইফতার পার্টির আয়োজন করে যার প্রক্রিয়া ছিল সম্পূর্ন অসাংগঠনিক।
দলের সভানেত্রীকে বাদ দিয়ে এমপি তার বাস ভবনে বসে সিদ্ধান্ত নেয়া এবং মূল দল আওয়ামীলীগের সন্মতি ছাড়া কর্মসূচী হাতে নেওয়া অসাংগঠনিক তৎপরতার মধ্যে পড়ে।
সুরাইয়া বাকের আরো বলেন,কোন সহযোগী সংগঠন, কোন কর্মসূচি হাতে নিলে অবশ্যই মূল দলের সন্মতির প্রয়োজন আছে। তিনি বলেন, আমার বাবা সন্দীপ থানার তৎকালীন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা আন্দোলনের সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক। তাই আমি জন্মগতভাবে আওয়ামীলীগ।
আমি শুন্য থেকে শুরু করে সীতাকুণ্ড মহিলা আওয়ালীগকে সৃসংগঠিত করে সীতাকুণ্ডের নারী সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করে নারী অধিকার, নারীর ভোটাধিকার এবং রাজনৈতিক ক্ষমতায়নে উদ্ধুদ্ব করে জননেত্রী শেখ হাসিনার অর্জন, সফলতা এবং তার বিশাল কর্মযজ্ঞ তৃর্ণমূল পর্যায়ে ছড়িয়ে দিয়ে সীতাকুণ্ড মহিলা আওয়ামী লীগকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছি।
আজ স্থানীয় এমপির ছত্র ছায়ায় থেকে মুল দলের সন্মতি ছাড়া এবং সভানেত্রীকে বাদ দিয়ে অসাংগঠনিক তৎপরতায় লিপ্ত থেকে সংগঠনের মূল ভিত নড়বড়ে করে দেওয়ার অপপ্রয়াসে লিপ্ত হয়েছেন, আমি এই সংবাদ সন্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাচ্ছি।
উক্ত সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি খালেদা আক্তার, সাংস্কৃতিক সম্পাদিকা লিপি দেওয়ানজী, সাংগঠনিক সম্পাদিকা নাজনীন আক্তার, উপ মহিলা সম্পাদিকা রাশেদা আক্তার, উপ সহসম্পাদিকা হালিমা আক্তার এবং উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সায়েদ মিয়।
