জনগণের স্বার্থের বাজেটে বিএনপি অখুশি

0

সিটি নিউজ ডেস্ক :: জনগণের স্বার্থে করবিহীন বাজেট আসছে। এতে বিএনপি অখুশি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০৭ জুন) সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ও দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।বাজেট নিয়ে বিএনপির বিভিন্ন প্রতিক্রিয়ার জবাবে

ওবায়দুল কাদের বলেন, বাজেটটা জনগণের স্বার্থে আসছে এবং কোনো কর ছাড়া বাজেট আসছে এতে তো জনগণ খুশি।

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে সিইসির বক্তব্যের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, সিইসি কী বলেছে, এটা আমাদের বোঝা উচিত। সিইসি বলেছে, মনে হয় সেনাবাহিনী মোতায়েন হতে পারে। সেনাবাহিনী মোতায়েন তো পরিস্থিতির প্রয়োজনে ইসি অনুরোধ করবে সরকারকে, নির্বাচনকালীন আইনপ্রয়োগকারী যে সব সংস্থা ইসির অধীনে যাবে এর মধ্যে সেনাবাহিনী নেই।

মন্ত্রী আরও বলেন, ‘সরকার কিন্তু বলেনি সেনাবাহিনী মোতায়েন হবে না। যদি পরিস্থিতিতে প্রয়োজন হয়, তখন নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করবে। তাহলেই কেবল সেনাবাহিনী মোতায়েন করা হবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.