মুন্সীগঞ্জে প্রকাশক শাহাজাহান বাচ্চুকে গুলি করে হত্যা

0

সিটি নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জে একজন প্রকাশককে গুলি করে হত্যা করা হয়েছে।মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তের গুলিতে লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চু (৬০) নিহত হয়েছেন।

আজ  সোমবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। বাচ্চু মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মুন্সীগঞ্জ পুলিস সুপার বলেন, আহ  সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহান বাচ্চু গ্রামের বাড়ি কাকালদী থেকে পূর্ব কাকালদীর এলাকার একটি ওষুধের দোকানে বসে গল্প করছিলেন।

এসময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন লোক এসে প্রথমে বোমা ফাটিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। পরে বাচ্চুকে দোকান থেকে বের করে গুলি করলে সেখানেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।

পুলিশ সুপার আরও বলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও আমরা জানতে পারিনি। মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসেছিল তাই পুলিশ সড়কগুলোতে চেক পোস্ট বসিয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে পুলিশ সুপার জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.