স্পোর্টস ডেস্কঃ গতকাল মধ্যরাতে স্পেন-মরক্কো ও ইরান-পর্তুগালের ম্যাচ অনেক উত্তেজনা ছড়িয়েছে। পর্তুগাল কোনভাবে ইরানের সাথে ড্র করে ১৬ তে খেলার টিকেট কনফার্ম করেছে। তবে এধরনের হার্ড বিট কাপানো ম্যাচ সবে শুরু। এমন ম্যাচ আরো আছে।
আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টায় আর্জেন্টিনা নামবে আজ বাঁচা মরার লড়াইয়ে। আজকে জিততেই হবে। তাও বেশী গোলে। আজ ডি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া।
এবার প্রথম দুই ম্যাচে এক ড্র ও এক হার লাতিন আমেরিকার দেশটির। তাই দলটির সামনে ২০০২ সালের বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার কালস্মৃতি চোখ রাঙাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বের মত এবার লিওনেল মেসিকেই আবার দায়িত্ব নিয়ে দলকে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে।
আর প্রার্থনা করতে হবে যেন একই সময়ে শুরু হতে যাওয়া ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে না দেয় আইসল্যান্ড। জটিল সমীকরণের মাঝে দাড়িয়ে আর্জেন্টিনার জন্য আরো একটি খেলার দিকে থাকিয়ে থাকতে হবে। একই সময়ে অনুষ্ঠিত ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের খেলায় ক্রোশিয়াকে জিততে হবে।
নাইজেরিয়ার বিপক্ষে ড্র করলেও শেষ ষোলতে ওঠা হবে না আর্জেন্টিনার। এটা মেসিদের জন্য ‘অবশ্যই জিততে হবে’ এমন একটি ম্যাচ। অন্যদিকে, নবাগত আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে হারায়, সেক্ষেত্রে নাইজেরিয়ার জালে অনেকগুলো গোলই দিতে হবে আর্জেন্টিনার।
‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। এখন পর্যন্ত দুই ম্যাচ জিতে ক্রোয়াটদের পয়েন্ট ছয়। একটি করে হার ও জয়ে সুপার ইগলদের পয়েন্ট ৩। আইসল্যান্ড ও আর্জেন্টিনার পয়েন্ট সমান এক । তবে গোল ব্যবধানের হিসেবে এগিয়ে আছে আইসল্যান্ড।
বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি হতাশ করেছেন ভক্তদের। নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হার, আন্তর্জাতিক মিডিয়ায় দলটিতে গৃহদাহের খবরও পাওয়া গিয়েছিল।
এমনকি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে নিশ্চিত করতে হয়েছে কোচ হোর্সে সাম্পাওলিই থাকছেন দলের দায়িত্বে। এদিন একটি জয়ই পারে সব সংশয় দূর করে মেসিদের শেষ ষোলতে নিয়ে যেতে এবং দলের সব বিবাদের খবরের অবসান ঘটাতে। পারে লক্ষ কোটি সমর্থকদের সান্তনা দিতে।
