সিইসি ভোটারদের বিশ্বাস ভঙ্গ করেছেনঃ রিজভী

0

সিটি নিউজ ডেস্কঃ  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন,  গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় দুই শতাধিক কেন্দ্রে বিএনপির এজেন্ট বের করে জাল ভোট দিয়ে বাক্স ভর্তি  করা হয়েছে।

আজ  মঙ্গলবার ( ২৬ জুন )  বিকালে রাজধানীর নয়াপল্টনে দ্বিতীয় দফায় সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

এ সময় তিনি ‘সুনির্দিষ্টভাবে’ প্রায় ৫০টি ভোটকেন্দ্রের অনিয়মের চিত্র তুলে ধরে তিনি বলেন, এখন প্রায় দুই শতাধিক ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা হয়েছে। প্রায় দুই শতাধিক কেন্দ্রে এসব করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, প্রধান নির্বাচন কমিশনার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের সাথে সম্পূর্ণভাবে প্রতারণা করেছে। ভোটারদের বিশ্বাসকে তিনি ভঙ্গ করেছেন।

তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। অবৈধ সরকারের নীল নকশা বাস্তবায়নে তিনি প্রধান কাণ্ডারি হয়েছেন। শিক্ষিত মানুষ চাকুরির জন্য এতোটা লোভী হয়ে উঠতে পারে সেটা এই প্রধান নির্বাচন কমিশনারের কর্মকাণ্ডের মধ্যে আমরা দেখছি।

এসব কারণে প্রধান নির্বাচন কমিশনারকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে বলেও হুঁশিয়ারী দেন রিজভী।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.