শততম গোল করে আর্জেন্টিনাকে রাঙিয়ে দিলেন মেসি

0

স্পোর্টস ডেস্ক:: নাইজেরিয়ার বিপক্ষে আজ লিওনেল মেসির গোলে শুরুতেই এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ১৪তম মিনিটে গোলটি নাইজেরিয়ার জালে বল জড়িয়েছেন তিনি। মেসির এই গোলটি রাশিয়া বিশ্বকাপের শততম গোল। আর রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির এটি প্রথম গোল।

আজ একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুরুর একাদশে রাখা হয়নি সার্জিও আগুয়েরোকে। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র গোলটি করেছিলেন সার্জিও আগুয়েরো। আজ গোলরক্ষক উইলি কাবালেরোকে বসিয়ে জর্জ সাম্পাওলি মাঠে নামিয়েছেন ফ্রাঙ্কো আরমানিকে। আন্তর্জাতিক ফুটবলে আজ অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন এই গোলরক্ষক। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে রয়েছেন গঞ্জালো হিগুয়েইন ও অ্যাঞ্জেল ডি মারিয়া। একাদশে যে পাঁচজন নতুন ঢুকেছেন তারা হলেন আরমানি, রোজো, ডি মারিয়া, হিগুয়েইন ও বানেগা।

আর্জেন্টিনার আজ ‘বাঁচা-মরার’ লড়াই। সামনে অনেক হিসাব নিকাশ। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আজ নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে জিততেই হবে। আবার শুধু জিতলেই হবে না। এখানে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের মধ্যকার ম্যাচটির ফলাফলও এখানে গুরুত্বপূর্ণ।

সেইন্ট পিটার্সবার্গে আজ বাংলাদেশ সময় রাত বারোটায় নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। একই সময়ে রোস্তভ-অন-ডনে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনা যদি নাইজেরিয়াকে হারাতে পারে আর এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড হারে অথবা ড্র করে তাহলেই আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠবে। আর আর্জেন্টিনাকে যদি নাইজেরিয়া হারাতে পারে তাহলে অন্য কোনো হিসাব ছাড়াই নাইজেরিয়া দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.