থাইল্যান্ড গেলেন সৈয়দ আশরাফ

0

সিটি নিউজ ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন।

আজ  মঙ্গলবার ( ৩ জুলাই ) বেলা ১২টার সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি ব্যাংককের উদ্দেশে রওনা দেন।

সৈয়দ আশরাফের সঙ্গে তার ভাই সাফায়েতুল ইসলাম, বোন রাফিয়া নূর রুপা, ভাইয়ের স্ত্রী নাজমা ইসলাম ও তার ব্যক্তিগত সহকারী এসএম সাজ্জাদ হোসেন শাহীনও রয়েছেন।

ফ্লাইটে ওঠার আগে সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, মন্ত্রী মহোদয়ের নিয়মিত চেকআপের জন্য তারা থাইল্যান্ড যাচ্ছেন। চিকিৎসার জন্য আগেই তিনি ছুটি নিয়ে রেখেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফ বেশ কিছুদিন ধরে ফুসফুসে ইনফেকশনে ভুগছেন। যার কারণে তিনি একাধিকবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে চিকিৎসা করিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.