রাইফা হত্যার প্রতিবাদের সাংবাদিকদের কালোব্যাজ ধারণ
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কর্মসূচী অনুযায়ী চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা স্ব স্ব কর্মস্থলে কালো ব্যাজ ধারণ করেছেন। সাংবাদিক তনয়া রাইফা হত্যাকান্ডের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী এ কর্মসূচী পালন করা হচ্ছে।
সাংবাদিক নেতৃবৃন্দরা জানিয়েছেন রাইফা হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। সাংবাদিক ইউনিয়নের ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজকের সূর্যোদয় ও সিটিনিউজ বিডি ডট কমের সাংবাদিকবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।

