খালেদার আইনজীবি কার্লাইল দিল্লীতে ঢুকতে পারেননি

0

সিটি নিউজ ডেস্কঃ বিরোধীদল বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লার্ড কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দিল্লী থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ আইনজীবী লর্ড কার্লাইল এর মিডিয়া টিমের সূত্রে জানতে পেরেছেন যে, মি: কার্লাইল বুধবার গভীর রাতে দিল্লী বিমানবন্দরে এসে পৌঁছান। তখন ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জানায় যে,ভারত সরকার তার ভিসা প্রত্যাহার করেছে।
এরপর তাঁকে দিল্লীর বিমানবন্দর থেকেই লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়া হয়। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

আজ  বৃহস্পতিবার ( ১২ জুলাই ) দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে তার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু এখন লর্ড কার্লাইলের সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে তার মিডিয়া টিম থেকে জানানো হয়েছে।

শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, খালেদা জিয়ার ব্রিটিশ এই আইনজীবী লর্ড কার্লাইল এর দিল্লী সফর নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে তীব্র আপত্তি জানিয়ে আসছিল।

দিল্লী ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তার শুক্রবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল দেয়ার পরও তিনি দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন।শেষ পর্যন্ত লর্ড কার্লাইল ভারতে ঢুকতে পারলেন না। খবর বিবিসি বাংলা।

এর আগে গত ৩ জুলাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে লর্ড কার্লাইলের কথা বলা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, একজন বিদেশি আইনজীবী হয়ে খালেদা জিয়ার বিষয়ে কথা বলা চরম ধৃষ্টতা ও বেয়াদবি। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা যে কোনো আইনজীবীর জন্যই চরম বেয়াদবি।

গত মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার লিগ্যাল টিমের সদস্য ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে এ দেশে ঢুকতে বাধা দেয়াই প্রমাণ করে, সরকার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকে নানাভাবে প্রভাবিত করছে। এ মামলায় আপিল বিভাগে ন্যায় বিচার পাবেন বলে আশা করেন তিনি।

রিজভী বলেন, গত (৮মে) আপিল বিভাগের শুনানিতে দেশনেত্রীর ডিফেন্স টিমে অংশ নিতে তিনি (কারলাইল) কয়েক সপ্তাহ আগে লন্ডন হাইকমিশনে ভিসার আবেদন করেন। কিন্তু হাইকমিশন তাকে হ্যাঁ বা না কিছুই বলেননি। এতে স্পষ্ট যে, সরকার প্রত্যক্ষভাবে আইনজীবী লর্ড কার্লাইভকে দেশে ঢুকতে বাধা দিচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.