সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে হবে সফটওয়্যার টেকনোলজি পার্ক
সিটি নিউজ ডেস্কঃ নগরীর সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে ‘আইটি পার্ক’ গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় একটি হোটেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে একটি এমওইউ (সমঝোতা স্মারক চুক্তি) স্বাক্ষরিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা ও হাইটেক পার্কের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হোসেনে আরা বেগম এমওইউতে স্বাক্ষর করবেন।
