সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কলুষিত কোটা সংস্কার আন্দোলন

0

সিটি নিউজ ডেস্ক :: কোটা সংস্কারের চলমান আন্দোলন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কলুষিত হয়েছে। এসব ২০১৪ সালে বিএনপি-জামায়াতের সংগঠিত সহিংসতার অনুরূপ। চলমান কোটা সংস্কার আন্দোলন বিএনপি-জামায়াতের চক্রান্তে পরিণত হয়েছে। তারা দেশের স্থিতিশীলতা ও অগ্রগতি বিঘ্নিত করতে চায়। বললেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনৈতিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাসের পরও একটি স্বার্থান্বেষী মহল এই আন্দোলন হাইজাক করে নেয় এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

মাহমুদ আলী বলেন, সরকারি চাকুরিতে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের জনগোষ্ঠীর সামগ্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে ১৯৭২ সালে দেশের কোটা পদ্ধতি চালু করা হয়।

তিনি বলেন, সমাজের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি করতে নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু এবং মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততিদের জন্য কোটা চালু করা হয়।

মাহমুদ আলী বলেন, তবে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগকৃত কর্মকর্তাদের অধিকাংশ নিয়োগ করা হয় মেধা তালিকা থেকে। তিনি বলেন, ২০১২ সালে অনুষ্ঠিত ৩৩তম বিসিএসে ৭৭ দশমিক ৪ শতাংশ, ২০১৫ সালে অনুষ্ঠিত ৩৫তম বিসিএসে ৬৩ দশমিক ৬৯ শতাংশ এবং ২০১৬ সালে অনুষ্ঠিত ৩৬তম বিসিএসে ৭০ দশমিক ৩৮ শতাংশ কর্মকর্তা মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া হয়।

এ প্রসঙ্গে কূটনৈতিক কোরের কিছু সদস্যের দেয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী হতাশা ব্যক্ত করেন।

মাহমুদ আলী বলেন, দেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে শেখ হাসিনা সরকার অঙ্গীকারাবদ্ধ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.