নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: চন্দনাইশে উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ’২০১৮ উদযাপন উপলক্ষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা’র সভাপতিত্বে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহমদুর রহমান, কা নাবাদ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাউসাইন মোবাশ্বের, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবু কাউসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সরওয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা মো. দিদারুল আলম চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. সালেহ উদ্দীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা কাউসাইন মোবাশ্বের, মৎস্য চাষী আলোকিত সমবায় সমিতি লি. মিজবাহ উদ্দীন ভুট্টো, মমতা এনজিও’র সীমান্ত কুমার নাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ কর্মকর্তা আবু বকর ছিদ্দিক।
প্রধান অতিথি বলেন আত্ম সামাজিক উন্নয়নে মাছ চাষের বিকল্প নেই। অনুষ্টান শেষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
