সীতাকুণ্ডে মিনিবাসকে কভার্টভ্যানের ধাক্কা; নিহত-১, আহত-২

0

সীতাকুণ্ড প্রতিনিধি :: সীতাকুণ্ডে কভার্টভ্যানের ধাক্কায় মিনি বাস খাদে পড়ে এক মহিলা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন।

আজ শুক্রবার (২০ জুলাই) বিকাল ৫ টার সময় উপজেলার ছোট কুমিরাস্থ ফায়ার সার্ভিসের সামনে নিমতলা এলাকায় এঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী অলংকার – সীতাকুণ্ড লাইনের একটি মিনিবাস দাঁড়িয়ে যাত্রী তোলার সময় একইমূখী একটি কভার্টভ্যান পিছন দিকে ধাক্কা দিলে মিনিবাসটি রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলে এক মহিলা নিহত হয়। তার নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে কুমিরা ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল্লাহ হারুন পাশা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে অংশ নিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.