সীতাকুণ্ডে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে ড্রাইভার নিহত

0

সীতাকুণ্ড প্রতিনিধি :: সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক ড্রাইভার নিহত হয়েছে। চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান (চট্ট-মেট্রো ট ১১-২২৭৮) এর সাথে একইমুখী লরির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লরির চালক আবদুল মান্নান নিহত হয়।

আজ মঙ্গলবার (২৪ জুলাই) ভোর ৫ টার দিকে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রচন্ড বৃষ্টির মধ্যে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের

পিছনে একইমুখী একটি লরি ধাক্কা দেয়। এতে লরির ড্রাইভার গাড়িতে আটকা পড়ে। খবর পেয়ে স্টেশন অফিসার ওয়াসি আজাদ এর নেতৃত্বে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া চালককে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ আব্দুল মান্নান কুমিল্লা জেলার, মনোহরগঞ্জ থানার, দৈয়ারা গ্রামের মোঃ আলি হোসেনের পুত্র। পুলিশ গাড়ি দুইটি আটক করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.