‘ইসিকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আহ্বান’

0

সিটি নিউজ ডেস্ক :: বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) যে মেরুদণ্ড আছে তা তাঁরা প্রমাণ করতে পারেননি বলে মন্তব্য করেছেন বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

আজ বৃহস্পতিবার রাজধানীতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাবেক রাষ্ট্রপতি এমন মন্তব্য করেন।

দেশের ও দেশের মানুষের স্বার্থে নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিকল্প ধারার প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা এখনও প্রমাণ করেত পারেন নাই নির্বাচন কমিশন। মাননীয় নির্বাচন কমিশন, আমরা আপনাদের ওপর অনেক ভরসা করি। কিন্তু আপনারা কখনই প্রমাণ করতে পারেন নাই, আপনাদের মেরুদণ্ড আছে। মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। জীবনে একবার দেশের জন্য দায়িত্ব পালন করুন।’

কমিশনাররা ব্যক্তিগতভাবে যোগ্য উল্লেখ করে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশনে ভাল ভাল লোক আছে। শ্রদ্ধা করি আপনাদের। কিন্তু মেরুদণ্ড নেই। একবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। দেশের মানুষ উদগ্রীব হয়ে তাকিয়ে আছে। দেশের ইতিহাস আপনাদের দিকে উদগ্রীব হয়ে তাকিয়ে আছে।’

ইসির সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, কমিশন হিসেবে তারা পুরোপুরি ব্যর্থ। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া সিটি নির্বাচনগুলোতে বিরোধী দলের নেতাকর্মীদের গণসংযোগ করতে দেওয়া হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.